ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান ভক্তদের সুখবর দিলেন পিটিআই প্রধান

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। মঙ্গলবার পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) চিকিৎসকদের একটি দল আদিয়ালা কারাগার পরিদর্শনের পর তিনি এ তথ্য জানান।

গহর আলী খান বলেন, খান সাহেব সুস্থ আছেন ও তিনি অন্তত এক ঘণ্টা ব্যায়াম করেছেন।

পিটিআই চেয়ারম্যান নিশ্চিত করেন যে, দুজন ডাক্তার আদিয়ালা কারাগারে ইমরান খানকে দেখতে যান। দুই ডাক্তারের মধ্যে একজন ইএনটি ও একজন মেডিকেল বিশেষজ্ঞ।

সামাজিকমাধ্যম এক্সের বার্তায় ব্যারিস্টার গহর আলী খান আরও বলেন, আমাদের জানানো হয়েছে ইমরান খানের শরীর ভালো আছে ও তিনি ব্যায়াম করেছেন। ইমরান খানের মেডিকেল রিপোর্ট দ্রুত পাওয়া যাবে বলেও জানান তিনি।

তিনি পিটিআই কর্মী ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন; যারা দলের প্রতিষ্ঠাতার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এটি ইমরান ভক্তদের জন্য সুখবর।

এদিকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত প্রায় এক দশকের মধ্যে এটাই ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর।

এসসিওতে রয়েছে চীন, ভারত, রাশিয়া, পাকিস্তান, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও বেলারুশ। পর্যবেক্ষক বা সংলাপ অংশীদার হিসেবে যুক্ত আরও ১৬টি দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইমরান ভক্তদের সুখবর দিলেন পিটিআই প্রধান

আপডেট সময় ০২:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪