ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিশ্বব্যাপী সরকারি ঋণ রেকর্ড ১০০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে

আকাশ জাতীয় ডেস্ক :

চলতি বছর বিশ্বব্যাপী সরকারি ঋণ ১০০ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে, যা রীতিমতো রেকর্ড।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, অনেক দেশের জন্য আর্থিক পরিস্থিতি ‘প্রত্যাশিতের চেয়ে খারাপ’ হতে পারে।

আর্থিক নীতির উপর তার সর্বশেষ প্রতিবেদনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, তাদের পূর্বাভাস হচ্ছে- চলতি বছর বিশ্বব্যাপী সরকারি ঋণ বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৯৩ শতাংশে আঘাত হানবে এবং ২০৩০ সাল নাগাদ জিডিপির ১০০ শতাংশের কাছাকাছি পৌঁছবে। ২০১৯ সালে কোভিড মহামারীর আগের তুলনায় এই হার ১০ শতাংশ বেশি।

আইএমএফের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগের উপপরিচালক ইরা ডাবলা-নরিস প্রতিবেদন প্রকাশের আগে সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী সরকারি ঋণ খুব বেশি।

জলবায়ু পরিবর্তন, অত্যধিক-আশাবাদী ঋণ অনুমান, সমস্যাগুলো মোকাবেলায় বর্তমান ব্যয়ের চাপ এবং বিপুল পরিমাণ অজ্ঞাত ঋণের সম্ভাবনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ঋণের বোঝা বা ঋণের দৃষ্টিভঙ্গি- প্রত্যাশার চেয়ে খারাপ হতে পারে বলে বিশ্বাস করার খুবই সঙ্গত কারণ রয়েছে।

ইরা ডাবলা বলেন, সুতরাং শেষ কথা হচ্ছে- এখন দেশগুলোর জন্য তাদের আর্থিক খাত শৃঙ্খলাবদ্ধ করার সময় এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বব্যাপী সরকারি ঋণ রেকর্ড ১০০ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে

আপডেট সময় ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪