ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাবেক কৃষিমন্ত্রীর গ্রেফতার উপলক্ষে ২ উপজেলায় মিষ্টি বিতরণ

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকের গ্রেফতার হওয়ার খবরে মধুপুর ও ধনবাড়ীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়েছে।

সোমবার রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক তার গ্রেফতার হওয়ার খবর আসা মাত্র রাত সাড়ে ৮টার দিকে মধুপুর ও ধনবাড়ীতে আনন্দ মিছিল ও মিছিলে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে। দুই উপজেলার বিএনপি ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও আনন্দ মিছিল করে নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে। মধুপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মিছিল শেষে রাত ৯টার দিকে মিষ্টি বিতরণ করে।

মিছিল পরবর্তী উভয় উপজেলা শহরের বাসস্ট্যান্ডে তাৎক্ষণিক সমাবেশে বক্তৃতা করেন বিএনপির নেতারা। সাবেক মন্ত্রীর নিজস্ব উপজেলা ধনবাড়ী বাসস্ট্যান্ডের সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এসএমএ সোবাহান, বিএনপি নেতা মিন্টু তালুকদার, খায়রুল মন্সি বক্তৃতা করেন। মধুপুর বাসস্ট্যান্ডের আনারস চত্বরের সমাবেশে বিএনপির এক অংশের সাবেক নেতাদের মধ্যে আব্দুল লতিফ পান্না, যুবদলের সাবেক নেতা আব্দুল মান্নান বক্তৃতা করেন।

ড. রাজ্জাক আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাঙ্গাইল-১ (মধুপুর ও ধনবাড়ী) আসন থেকে ২০০১ সালের পর টানা সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নবম সংসদে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত দশম সংসদে অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৮ সালের একাদশ সংসদে কৃষিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তবে শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

জুলাই-আগস্টে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনের পরিণতি এক দফা দাবির আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। আগের দিন ৪ আগস্ট আওয়ামী লীগের পক্ষে ড. রাজ্জাক সংবাদ সম্মেলন করে সরকারের অবস্থান পরিষ্কার করেন। কিন্তু ৫ আগস্ট সরকারের পতন হয়। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর আব্দুর রাজ্জাককে আর জনসমুক্ষে দেখা যায়নি। এদিকে হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি-মন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে মামলা হতে থাকে। সেই মামলায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতা, সাবেক মন্ত্রী এমপিরা গ্রেফতার হচ্ছেন। টাঙ্গাইল সদর থানা ও মধুপুর থানায় ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। মামলা ও আটকের ধারাবাহিকতায় সোমবার রাতে তিনি গ্রেফতার হলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক কৃষিমন্ত্রীর গ্রেফতার উপলক্ষে ২ উপজেলায় মিষ্টি বিতরণ

আপডেট সময় ০৮:২৮:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪