ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নবমীর রাতে খাটে গৃহবধূর লাশ রেখে উধাও স্বামী

আকাশ জাতীয় ডেস্ক :

যশোরের অভয়নগর উপজেলার আড়পাড়া গ্রাম থেকে প্রীতি মণ্ডল নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ শনিবার গভীর রাতে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।

শনিবার ছিল হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার মহানবমীর রাত। তবে রাত পোহানোর আগেই বেজে গেছে বিসর্জনের করুণ সুর।

প্রীতি মণ্ডলের বাবা উত্তম মণ্ডল বলেন, আমরা খবর পাই আমাদের মেয়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে আমরা তার স্বামীর বাড়ি আড়পাড়াতে যাই, গিয়ে দেখি খাটের উপর মেয়ের মরদেহ পড়ে আছে। পরিবারের লোকজন থানায় খবর দিলে শনিবার রাত ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রীতির পরিবারের লোকজনের দাবি পরিকল্পিতভাবে মেয়েকে মেরে পালিয়েছে তার স্বামী সৌমিত্র ধর ও তার পিতা অমর ধর। এমনকি তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করেনি তার শ্বশুরবাড়ির লোকেরা।

জানা যায়, দুই বছর আগে পরিবারের সম্মতি ছাড়াই সৌমিত্র ধরের বাড়িতে আসে প্রীতি। সৌমিত্রের পরিবার নিজেদের দায়িত্বে তাদের বিয়ের ব্যবস্থা করে। বিয়ের পর থেকেই সৌমিত্রের পরিবার প্রীতি মণ্ডলকে ভালোভাবে মেনে নিতে পারেনি। প্রতিনিয়ত তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত।

মৃতের শাশুড়ি স্বপ্না মণ্ডল বলেন, তাদের বৌমা নিজেই গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

মৃতের দাদা হরিনাথ বিশ্বাস বলেন, প্রীতির স্বামী ও তার পরিবারের লোকজন মিলে তাদের বোনকে মেরে ফেলে তার লাশ রেখে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এখন তারা ফাঁস লাগানোর নাটক সাজাচ্ছেন।

অভয়নগর থানার ওসি এসএম আকিকুল ইসলাম জানান, গৃহবধূর লাশ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

নবমীর রাতে খাটে গৃহবধূর লাশ রেখে উধাও স্বামী

আপডেট সময় ০৮:৫২:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪