ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কূটনৈতিকভাবেই সীমান্ত সমস্যার সমাধান হবে: ভারত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডোকলাম সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে। এ অবস্থায় সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই। তবে উভয় দেশের সংঘাতের আশঙ্কা নাকচ করে কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যাবে বলে জানিয়েছে ভারত।

গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে জানান, আমাদের কূটনৈতিক মাধ্যম খোলা রয়েছে। দু’দেশেই একে অপরের দূতাবাস রয়েছে। ওই মাধ্যমগুলিকে ব্যবহার করা হচ্ছে। বাগলে মনে করিয়ে দেন, সীমান্ত সমস্যার সমাধানের জন্য ভারত ও চিনের সংগঠিত ও পারস্পরিক সম্মত পন্থা রয়েছে।

ভারতের তরফ থেকে আরও জানানো হয়েছে যে, হামবুর্গে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট সি জিনপিং-এর মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। জার্মানিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে হওয়া বৈঠকের উল্লেখ করে বাগলে বলেন, হামবুর্গে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথা হয়েছে। সেখানে বিভিন্ন ইস্যু উঠে এসেছে। যদিও, ডোকালাম প্রসঙ্গে দুজনের মধ্যে কথা হয়েছে কি না সেই নিয়ে খোলসা করেননি বাগলে। অন্যদিকে, দ্বিপাক্ষিক বৈঠকের কথা অস্বীকার করেছে চীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কূটনৈতিকভাবেই সীমান্ত সমস্যার সমাধান হবে: ভারত

আপডেট সময় ০৪:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭