ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

টেনিসকে বিদায় বলে দিলেন রাফায়েল নাদাল

আকাশ স্পোর্টস ডেস্ক :

টেনিস থেকে অবসর ঘোষণা দিলেন রাফায়েল নাদাল। স্প্যানিশ এই টেনিস তারকা অবশেষে বিদায়ের সিদ্ধান্ত নিলেন। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন। অবশেষে বিদায় নিলেন।

চলতি মৌসুম শেষেই টেনিস থেকে বিদায় নেবেন ৩৮ বছর বয়সি এই তারকা। তিনি ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ডস্লাম শিরোপা জিতেছেন।

এক ভিডিও বার্তায় রাফায়েল নাদাল জানিয়েছেন, এবার সময় এসেছে টেনিস কোর্ট থেকে বিদায় নেওয়ার। শারীরিক কারণেই সরে দাঁড়াতে হচ্ছে।

চলতি বছরের নভেম্বরে ডেভিস কাপে শেষবারের জন্য খেলবেন নাদাল। এরপরই তিনি টেনিসকে বিদায় জানাবেন। তিনি রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন।

২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতেছিলেন, কিন্তু এরপর চোটের কারণে সেভাবে কামব্যাক করতে পারেননি।

কয়েক দিন আগে রজার ফেদেরার জানিয়েছিলেন, তিনি রাফায়েল নাদালকে আবারও কোর্টে দেখতে মুখিয়ে রয়েছেন; কিন্তু আশঙ্কাটা ছিলই যে আদৌ তাকে দেখা যাবে কিনা।

সেই আশঙ্কাই সত্যি হলো, টেনিস থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন রাফায়েল নাদাল। এক যুগ টেনিস খেলে ইতি টানলেন নাদাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

টেনিসকে বিদায় বলে দিলেন রাফায়েল নাদাল

আপডেট সময় ০৪:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪