ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর কুড়িল বিশ্বরোডে ব্যস্ত সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন গার্মেন্ট শ্রমিকরা। এতে বাড্ডা-রামপুরা সড়কের দুপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর পৌনে ১২ টার দিকে স্থানীয় ইউরো গার্মেন্টের কয়েকশ’ শ্রমিক কুড়িল বিশ্বরোডে সড়কে দুপাশে অবস্থান নেয়। তাদের দাবি বকেয়া বেতন পরিশোধ।

এ সময় পরিবহণ শ্রমিকরা সড়ক ছেড়ে দেওয়ার আহ্বান জানালে গার্মেন্ট শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকরা বকেয়া পরিশোধসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকে।

বেলা ১ টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সড়ক বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভাটার থানার এএসআই ফয়সাল টেলিফোনে বলেন, বকেয়া বেতন দাবিতে গার্মেন্ট শ্রমিকরা সড়কে বিক্ষোভ করছে। তাদের সড়ক থেকে সরাতে সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখানে গেছেন।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনাস্থল থেকে বলেন, আমরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আশা করি কিছুক্ষণের মধ্যে যান চলাচল শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভের কারণে বাড্ডা-রামপুরা সড়কে যান চলাচল বন্ধ

আপডেট সময় ০১:৫৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪