ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন দেশের জন্য সুনাম বয়ে এনেছে : ধর্ম প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, হাফেজ সালেহ আহমদ তাকরীম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছে।

তিনি বলেন, সৌদি আরবে অনুষ্ঠিত বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ পবিত্র হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলার এই ক্ষুদে হাফেজ মাত্র ১৩ বছর বয়সে পৃথিবীর ১১১টি দেশের প্রতিযোগিদের মধ্যে (১৫ পারা হিফজ ক্যাটাগরিতে) তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য যে সম্মান বয়ে এনেছেন তা এদেশের শিশু-কিশোরদের দারুণভাবে অনুপ্রাণিত করবে।

আজ বায়তুল মুকাররম মসজিদের পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় সৌদি আরবে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করায় বাংলাদেশি প্রতিযোগী হাফেজ সালেহ আহমদ তাকরীমের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে হাফেজ সালেহ আহুমদ তাকরীমের হাতে দুই লাখ টাকার চেক, ক্রেস্ট ও বই তুলে দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মু. আব্দুল আউয়াল হাওলাদার, হাফেজ তাকরীমের পিতা হাফেজ আব্দুর রহমান ও হাফেজ তাকরীমের মাদ্রাসা মারকাজে ফায়জিল কুরআনের মুহতামীম মুফতী মুরতাজা হাসান ফয়েজী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাফেজ তাকরীমের গৌরবময় অর্জন দেশের জন্য সুনাম বয়ে এনেছে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২