ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শিশুদের সিরাপে মিলল তেলাপোকা!

আকাশ জাতীয় ডেস্ক: 

যশোরের মনিরামপুরে ভেন্টিসল নামে শিশুদের একটি সিরাপে তেলাপোকাসদৃশ পোকা পাওয়া গেছে।

জানা গেছে, শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হওয়ায় তিন বছর বয়সি আসিফুজ্জামানকে চিকিৎসক ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভেন্টিসল নামের সিরাপ প্রেসক্রাইব করেন। বাজারের একটি ফার্মেসি থেকে সিরাপ কিনে বাড়ি গিয়ে প্যাকেট খুলে ঝাঁকি দিতেই আসিফুজ্জামানের বাবা আসাদুজ্জামানের চোখ কপালে ওঠে।

আসাদুজ্জামান জানান, একটি ফার্মেসি থেকে সিরাপসহ ওষুধ কিনেন। বাড়ি গিয়ে রাতের খাবার খাওয়ার পর ছেলের ওষুধ খাওয়াতে সিরাপের প্যাকেট খুলে ঝাঁকি দিতেই তেলাপোকাসদৃশ পোকা দেখতে পান। বোতলের মুখটি না খুলেই সঙ্গে সঙ্গে ফার্মেসি মালিককে বিষয়টি অবগত করতে ফোন করেন। পর দিন বৃহস্পতিবার অক্ষত (ইনটেক্ট) সিরাপের বোতলটি ফার্মেসিতে নিয়ে আসেন। এ সময় ফার্মেসি মালিক বিষয়টি স্থানীয় ড্রাগ সমিতির নেতাসহ কোম্পানির স্থানীয় প্রতিনিধিদের অবগত করেন।

ফার্মেসি মালিক মাহিনুল ইসলাম মাহিন জানান, এ ধরনের ঘটনা দেখে ড্রাগ সমিতির নেতাসহ উপস্থিত অনেকেই হতবাক হন। কোম্পানির স্থানীয় প্রতিনিধিকে অবহিত করা হলে তিনি সিরাপের বোতলটি নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের যশোর জোনাল অফিসার মো. তরিকুল ইসলাম জানান, এই সিরাপটি সারা দেশে ব্যাপক চলে। প্রতি মাসে কয়েক কোটি সিরাপ উৎপাদন হয়। বোতল বাইরে থেকে আনা হয়। সেখান থেকে এমনটি হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। তার পরও সংশ্লিষ্ট ম্যানেজমেন্টকে অবহিত করা হয়েছে। দুই-এক দিনের মধ্যে পুরো বিষয়টি জানা যাবে বলে তিনি দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. তন্ময় বিশ্বাস বলেন, বিষয়টি খুবই স্পর্শকাতর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শিশুদের সিরাপে মিলল তেলাপোকা!

আপডেট সময় ০৪:৪০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২