ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মাশাআল্লাহ, তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই: মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আবারও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করল হাফেজ সালেহ আহমদ তাকরিম।

সৌদি আরবের পবিত্র মক্কায় ‘৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা’য় ১১১ দেশের ১৫৩ হাফেজের মধ্যকার এ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তাকরিম।

প্রতিযোগিতা শেষে বৃহস্পতিবার গভীর রাতে দেশে ফিরেছে এ খুদে হাফেজ।

এদিকে খবর জানার পর থেকেই বিশ্বজয়ী তাকরিমকে অভিবাদন জানাচ্ছেন ধর্মপ্রাণ মুসলিমরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকরিমকে অভিনন্দন জানানো হচ্ছে।

তাকরিমকে অভিনন্দন জানাতে ভোলেননি জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তাকরিমকে অভিবাদন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন এ পঞ্চপাণ্ডব তারকা।

ক্রেস্ট হাতে তাকরিমের ছবি শেয়ার করে মুশফিক লিখেছেন— ‘মাশাআল্লাহ্, আলহামদুলিল্লাহ। তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই। দয়া করে আমাদের জন্য দোয়া করো।’

মুশফিকের সেই পোস্ট মনে ধরেছে তার ভক্ত-অনুরাগীদের। পোস্টের পর মাত্র ১ ঘণ্টায় রিঅ্যাক্ট সংখ্যা ১ লাখ ২২ হাজার ছাড়িয়ে গেছে। ৮২৬ শেয়ারসহ পোস্টের তলায় মন্তব্য জমা পড়েছে ৭ হাজার ৩০০-এর বেশি।

সেসব মন্তব্যেও তাকরিমকে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

এদিকে বৃহস্পতিবার রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাফেজ তাররিম। এ সময় বিমানবন্দর গেটে এ খুদে হাফেজকে শুভেচ্ছা জানান তার মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। বিমানবন্দরে তাকে স্বাগত জানায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মাশাআল্লাহ, তোমাকে নিয়ে গর্বিত ছোটভাই: মুশফিক

আপডেট সময় ০৩:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২