ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঘিনীদের জন্য সরকারের কাছে যে দাবি জানালেন ওমর সানী

আকাশ নিউজ ডেস্ক: 

বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে বুধবার দুপুরে ঢাকায় ফিরেছেন সাবিনা-সানজিদারা। তাদের প্রশংসা দেশজুড়ে। পুরস্কার ঘোষণা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ নানা জায়গা থেকে। বাঘিনীদের সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে বসুন্ধরা গ্রুপ।

তারই মাঝে সাবিনাদের জন্য সরকারের কাছে বিশেষ দাবি জানালেন একসময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। বুধবার দুপুরে নিজের ফেসবুকে সেই দাবির কথা তুলে ধরেছেন ‘কুলি’ খ্যাত অভিনেতা।

ওমর সানী লিখেছেন, ‘অভিনন্দন দেবার আগে একটা কথা না বললেই নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমার এই পোস্টটা দেখবেন কিনা আমি ঠিক বলতে পারি না, আবেদন করতে পারি ফুটবলে জৌলসের সাক্ষী হচ্ছি আমি। আমাদের ফুটবলে কী শক্তি ছিল (ছেলেদের) এখন সেটা মৃতপ্রায়। সেই ক্ষেত্রে মেয়েরা আমাদের মুখ উজ্জ্বল করেছে। তার জন্য এই মেয়েদের পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য এক খন্ড জমি কিংবা ফ্লাট দিলে খুব ভালো হয়।’

নায়ক আরও লিখেছেন, ‘আগামী প্রজন্ম উৎসাহী হয়ে ফুটবলে এগিয়ে আসবে। সমাজে কত বাটপাররা চোখের সামনে অবৈধভাবে গাড়ি-বাড়ি পাহাড় সমান সম্পদ করেছেন। সেই জায়গায় এতটুকু আবদার আপনি রাখতেই পারেন, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের ফুটবল ফেডারেশন এসি রুমের মাদবারি থেকে বেরিয়ে আসবেন এবং দেশকে ভালোবাসব আমরা। ধন্যবাদ অভিনন্দন নারী ফুটবল টিমকে। ফুটবলের আরও কথা বলব আরেকদিন।’

বাংলাদেশি তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি সক্রিয় থাকেন ওমর সানী। প্রায় প্রতিদিনই তিনি নিজের এবং পরিবারসহ নানা মুহূর্ত ও ঘটনার আপডেট ফেসবুকে তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় এবার নারী ফুটবলারদের জমি কিংবা ফ্ল্যাট দেওয়া দাবি তুললেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাঘিনীদের জন্য সরকারের কাছে যে দাবি জানালেন ওমর সানী

আপডেট সময় ১১:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২