ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ইউক্রেনকে লাইসেন্স দিতে রাজি ট্রাম্প: জেলেনস্কি মেহেরপুরে বাড়ির গেটের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চট্টগ্রামে ব্যবসায়ীর চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি বিএনপিকে মাইনাস করার ফর্মুলা ছিল ড. ইউনূসের : রাশেদ খান জামায়াতের সঙ্গে বৈঠকে সিইসি

যাত্রাবাড়ী এলাকায় জনসংযোগে ইশরাক

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে বিএনপির ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ডেমরা-যাত্রাবাড়ী জোনে সমাবেশ রয়েছে। এ উপলক্ষে যাত্রাবাড়ী-ডেমরার বিভিন্ন এলাকায় জনসংযোগ চালিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

বুধবার দুপুরের পরপরই ইশরাক হোসেন নেতাকর্মীদের নিয়ে যাত্রাবাড়ী শহিদ ফারুক সড়ক থেকে শুরু করে ডেমরা হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিন বিএনপির যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, দক্ষিনের সদস্য সাব্বির আহমেদ আরিফ, সদস্য জামসেদুর রহমান শ্যামল, ঢাকা মহানগর দক্ষিনের ছাত্রদলের আহ্বায়ক পাভেল শিকদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

বৃহস্পতিবার বিকাল ৩টায় যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল ও বাইতুন নুর মাদ্রাসা সংলগ্ন রোডের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নবীউল্লাহ নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিশেষ অতিথি স্থায়ী কমিটির আরেক সদস্য ড. মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনু প্রমুখ।

বিদ্যুতের নজরবিহীন লোডশেডিং, জ্বালানী তেলসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও ভোলায় আব্দুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার

যাত্রাবাড়ী এলাকায় জনসংযোগে ইশরাক

আপডেট সময় ০৭:৫৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২