ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লর্ডস থেকে সেরা ক্রিকেট কোচের পুরস্কার পেলেন বাংলাদেশি তানভীর

আকাশ স্পোর্টস ডেস্ক: 

যারা ক্রিকেট খেলেন অথবা ক্রিকেট প্রেমী তাদের কাছে ইংল্যান্ডের লর্ডস হচ্ছে তীর্থস্থানের মতো। সেই লর্ডসেই একজন বাংলাদেশি তরুণের হাতে উঠেছে সেরা কোচের পুরস্কার!

তানভীর আহমেদ নামে কুমিল্লার এই তরুণকে দেয়া হয়েছে মিডলসেক্সের সেরা কোচের পুরস্কার। এই প্রথম লর্ডসে কোনো বাংলাদেশি এই সম্মান পেলেন।

তানভীর বলেন, মূলত চার ক্যাটাগরির পুরস্কারের মধ্যে বছরের সেরা কোচের পুরস্কার পেয়েছি আমি। এটা অনেকগুলো বিষয়ের উপর ভিত্তি করে দেয়া হয়। সবগুলো বিষয়ে আমাকে বোর্ড মনোনীত করেছেন বলেই আমাকে এই পুরস্কার দেয়া হয়েছে। তবে আরো চমক আছে সামনে, ইতোমধ্যেই মিডলসেক্স থেকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের বছরের সেরা কোচের জন্য মনোনয়ন দেয়ার বিষয় নিশ্চিত করা হয়েছে।

২০০৯ সালে ব্রিটেনে পড়তে আসা তানভীর, ব্রিটিশ ইউনিভার্সিটি লীগে খেলতেন। তবে আরেক বাংলাদেশি কোচ শহীদুল আলমের পরামর্শে ঢুকেন কোচিংয়ে। এখন তিনি অনূর্ধ্ব-১২ থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত কিশোর-তরুণদের খেলা শেখান।

তিনি জানান, অনূর্ধ্ব-১২ থেকে অনূর্ধ্ব-২১ পর্যন্ত নিজেই ১৩টি দলকে কোচিং করাই। সঙ্গে আছে সাবেক ইংল্যান্ড পেসার সাজিদ মাহমুদের একাডেমি, যেখানে আমার সঙ্গে কাজ করেন আরেক সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ওয়াইস শাহও।

তানভীর বলেন, ‘এখন ১৫০-এর ওপর বাচ্চা আছে আমার অধীন। তবে প্রতিবছর প্রায় ১ হাজার জনকে ক্রিকেট শেখাই-স্কুল, প্রোগ্রাম, ফাংশন সব মিলিয়ে।’

তানভীর এখন কোচিংয়ে উপর আরো উচ্চতর শিক্ষা নিতে চান, কাজ করতে চান আরো বড় পর্যায়ে।

তিনি বলেন, সর্বশেষ নিজের কাউন্টি থেকে একমাত্র কোচ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের হয়ে লেভেল থ্রি করার সুযোগ পেয়েছি। এরইমধ্যে অ্যাডভান্স লেভেলের কোর্স শেষ করেছি| আপাতত লক্ষ্য কাউন্টি টিমগুলোতে কোচিং করানোর।

তানভীর জানান, ব্রিটিশ বাংলাদেশি কিশোরদের আগ্রহ বাড়ছে ক্রিকেট খেলার প্রতি।বাংলাদেশ যদি চায় তাহলে তানভীর দেশের জন্যও কাজ করতে আগ্রহী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলকে সুবিধাবাদীদের ব্যবহার করতে দেওয়া যাবে না: ত্রাণমন্ত্রী দুলু

লর্ডস থেকে সেরা ক্রিকেট কোচের পুরস্কার পেলেন বাংলাদেশি তানভীর

আপডেট সময় ১০:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২