ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শাহিনকে নিয়ে পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ বক্তব্য আফ্রিদির

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত জুলাইয়ে গলেতে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে হাঁটুতে চোট পেয়ে ক্রিকেট থেকেই ছিটকে যান শাহিন শাহ আফ্রিদি। নেদারল্যান্ডস সিরিজসহ এশিয়া কাপে অংশ নিতে পারেননি এ পেসার।

ইতোমধ্যে চোট সেরে ওঠায় তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখা হয়েছে। জাতীয় দলে শাহিনের ফেরা নিয়ে যখন তৃপ্ত তার ভক্তরা, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জড়িয়ে বিস্ফোরক দাবি করলেন শহিদ আফ্রিদি। আফ্রিদির এ বক্তব্য পাকিস্তানসহ ক্রিকেটবিশ্বেই তোলপাড় সৃষ্টি করেছে।

পাকিস্তানের সাবেক অধিনায়কের দাবি, শাহিন শাহ আফ্রিদির চিকিৎসায় পিসিবি কিছুই করেনি। নিজের পকেটের টাকা খরচ করে লন্ডনে গিয়ে চিকিৎসা করিয়েছেন শাহিন। জামাতাকে অর্থ দিয়ে সহায়তা করেছেন তিনি নিজে।

বৃহস্পতিবার পাকিস্তানের সামা টিভির এক অনুষ্ঠানে হাজির হয়ে শাহিনের চোট সেরে বিশ্বকাপ দলে যোগদান নিয়ে কথা বলেন শহিদ আফ্রিদি।

রীতিমতো ক্ষোভ উগরে দেন পিসিবির ওপর। তিনি বলেন, ‘শাহিন ওর নিজের টাকায় ইংল্যান্ডে গিয়েছিল। নিজের খরচে ইংল্যান্ডে থেকেছে। এখান থেকে ডাক্তারের ব্যবস্থা করেছিলাম আমি। তবে ওখানে গিয়ে ও নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। পিসিবি ওর চিকিৎসার জন্য কিছুই করেনি।’

পাকিস্তানের আন্তর্জাতিক সফরের ডিরেক্টর জাকির খানই শুধু শাহিনের খোঁজ নিয়েছিলেন বলে জানালেন আফ্রিদি।

সাবেক অলরাউন্ডার বলেন, ‘চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে লন্ডনে হোটেল রুম এবং খাবারের খরচ, ডাক্তারের প্রেসক্রিশনের খরচসহ সবই নিজের পকেট থেকে করেছে শাহিন। পিসিবির কেউ যোগাযোগ করেনি। যতদূর আমি জানি, কেবল জাকির খান দু-একবার শাহিনের সঙ্গে কথা বলেছিল। কিন্তু সেটি কথা পর্যন্তই।’

এদিকে আফ্রিদির এমন সব দাবির মধ্যেই পিসিবি জানিয়েছে, লন্ডনে চিকিৎসাখরচ বাবদ শাহিন শাহের ব্যক্তিগত সব খরচ তাকে দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিয়েতনামে ফ্লাইট পরিচালনায় সময়ানুবর্তিতায় শীর্ষে সান ফু কুওক এয়ারওয়েজ

শাহিনকে নিয়ে পিসিবির বিরুদ্ধে ‘বিস্ফোরক’ বক্তব্য আফ্রিদির

আপডেট সময় ০৫:৫৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২