ঢাকা ১২:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: ইয়াফেস ওসমান

আকাশ আইসিটি ডেস্ক :

বঙ্গবন্ধুর ভাবনা অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান৷

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার পরমাণু শক্তি কেন্দ্র গবেষণাগারে ২০২১-২০২২ অর্থবছরে সম্পাদিত গবেষণা প্রবন্ধগুলোর মধ্যে শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধ উপস্থাপন এবং পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ইয়াফেস ওসমান এ কথা বলেন ৷

পরমাণু শক্তি কেন্দ্রের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয় বলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৷ এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. আজিজুল হক।

প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী প্রতিযোগীতামূলক গবেষণায় অংশ নেওয়ার জন্য বিজ্ঞানীদের উচ্চসিত প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরো কার্যকর গবেষণা কাজ করে জাতিকে উপকৃত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।

ইয়াফেস ওসমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ভবিষ্যত বিজ্ঞান ও প্রযুক্তির রোডম্যাপের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ৷ বঙ্গবন্ধুর ভাবনা অনুযায়ী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছেন।

অনুষ্ঠানে মন্ত্রী ইয়াফেস ওসমান নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধের জন্য পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সফিউর রহমান ও ড. মোহাম্মদ নজরুল ইসলাম খানকে যৌথভাবে পুরস্কার এবং সম্মাননা দেন। অনুষ্ঠান পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানী ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়নে কাজ করছেন শেখ হাসিনা: ইয়াফেস ওসমান

আপডেট সময় ০৯:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২