ঢাকা ০৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ শ্রমবাজার নিয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের ৯ দফা দাবি সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

‘শুধু রাজধানীতেই বাসে প্রতিদিন অতিরিক্ত ভাড়া আদায় ১৮২ কোটি টাকা’

আকাশ জাতীয় ডেস্ক: 

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর, শুধু রাজধানীতেই নির্ধারিত ভাড়ার চেয়ে প্রতিদিন অন্তত ১৮২ কোটি টাকা বেশি আদায় হচ্ছে। প্রতিবাদ করলে হেনস্তা ও অপমানের শিকার হচ্ছের যাত্রীরা।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এমন পর্যবেক্ষণ তুলে ধরেছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

গত ২০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীর বিভিন্ন গণপরিবহণের জরিপের ভিত্তিতে এ রিপোর্ট তৈরি করেছে তারা।

যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, কোন কোন রুটে মাথাপিছু সর্বোচ্চ ১৭ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। কিন্তু এটি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বিআরটিএ। জনগণের টাকায় পরিচালিত প্রতিষ্ঠানটি মালিকপক্ষের স্বার্থ দেখছে।

তিনি দাবি করেন, গত এক বছরে দুবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর অস্বাভাবিক হারে বাড়ানো হয় গণপরিবহণ ভাড়া। এতে অস্থির হয়ে ওঠে গণপরিবহণ খাত। বর্তমানে নগরীর কোনো পরিবহণে সরকারের নির্ধারিত ভাড়া কার্যকর নেই। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে।

মোজাম্মেল হক বলেন, রাজধানীর পাঁচ হাজার বাস-মিনিবাসে প্রতিদিন গড়ে প্রায় ৫০ লাখ ট্রিপ যাত্রীর যাতায়াত হয়। লক্কড়-ঝক্কড় এসব সিটি সার্ভিসের শতভাগ বাসে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে ৫০ লাখ ট্রিপ যাত্রী দৈনিক গড়ে সাড়ে আট কোটি টাকা বাড়তি ভাড়া পরিশোধ করতে বাধ্য হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী

‘শুধু রাজধানীতেই বাসে প্রতিদিন অতিরিক্ত ভাড়া আদায় ১৮২ কোটি টাকা’

আপডেট সময় ০৫:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২