ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পাকিস্তানের হারে কাবুলে আফগানদের উল্লাস, ভিডিও ভাইরাল

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের ক্রিকেটের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে আছে পাকিস্তানের নাম। প্রতিবেশী দেশটির ক্রিকেটের উন্নতিতে বরাবরই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান।

রশিদ খান, মুজিব, জাজাইসহ আফগান দলের প্রায় বেশিরভাগ তারকার ক্রিকেটের হাতেখড়ি পাকিস্তানে। আফগান দলের রোলিং কোচ এখন পাকিস্তানের সাবেক পেসার ওমর গুল।

এক কথায় প্রতিবেশী দেশ হিসেবে ক্রিকেটে পাকিস্তান-আফগানিস্তান বন্ধুপ্রতিম। অথচ এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার কাছে পাকিস্তানের হারের পর বুনো উল্লাসে মাতলেন আফগানিরা।

রোববার দুবাইয়ে শ্রীলংকার বিপক্ষে পাকিস্তান ২৩ রানে হারার পর পরই আফগানিস্তানের রাজধানী কাবুলের রাস্তায় নেমে আসেন হাজারও আফগানি। নেচে গেয়ে আনন্দ-উল্লাসে উদযাপন করেন তারা। অনেকে আবার মোবাইল ফোনের ক্যামেরায় সেই উদযাপনকে ভিডিও করেন। আর তাদের সেসব ভিডিও এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আফগানদের উল্লাসের একটি ভিডিও টুইট করেন শ্রীলংকায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দারি। এর পরই ভিডিওটি ভাইরাল হয়।

ভিডিও ক্যাপশনে আফগান রাষ্ট্রদূত লিখেছেন— ‘বিশ্বজুড়ে আফগানরা শ্রীলংকার দুর্দান্ত জয় উদযাপন করছে। এটি খোস্তের একটি দৃশ্যমাত্র। অসহিষ্ণুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে এবং বৈচিত্র্য, গণতন্ত্র ও বহুত্ববাদের প্রতীক খেলা। শ্রীলংকা ও আফগানিস্তানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক।’

শুধু রাস্তায় নেমে উল্লাসই নয়; সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানি সমর্থকদের খোঁচা মেরে নানা টুইট করেছেন আফগানিরা।

মিলানা নামে এক আফগানি লিখেছেন, ‘পাকিস্তানের পতনই আমার এ উল্লাসের কারণ।’

গুলাম আশরাফ নামক আরেক আফগানি টুইট করেছেন, ‘শ্রীলংকাকে অভিনন্দন এবং ধন্যবাদ যে তারা আমাদের খুশি করেছে। শ্রীলংকার এই জয় উদযাপন করছে আফগানিস্তান।’

বিলাল জাজাইয়ের টুইট, ‘এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলংকাকে আমরা একবার হারিয়েছি, কিন্তু তোমরা (পাকিস্তান) দুবার হেরেছ।’

আফগানিস্তানের ক্রিকেটপ্রেমীদের পাকিস্তান বিদ্বেষী মনোভাবটা আকস্মিক। এর আগে এমনটি দেখা যায়নি কখনো।

এবারের এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তান-আফগানিস্তানের শ্বাসরূদ্ধকর এক ম্যাচের পরই দুই দেশের সমর্থকদের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে।

সে ম্যাচে জয়ে নেশায় যখন বুঁদ ছিলেন আফগান সমর্থকরা, তখন শেষ ওভারে ২ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান পাকিস্তানের নাসিম শাহ। ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হয় আফগানিস্তানের। এমন পরাজয় মানতে না পেরে গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের ওপর চেয়ার ছুড়ে মারেন আফগান সমর্থকরা। রীতিমতো সংঘর্ষ বাধে।

ঘটনাটি নিয়ে পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার ও আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের সাবেক সিইও শফিক স্টানিকজাইয়ের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজাও আইসিসির কাছে বিচার দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

পাকিস্তানের হারে কাবুলে আফগানদের উল্লাস, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২