ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালকে গ্রেফতারের দাবি

আকাশ বিনোদন ডেস্ক : 

যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে গান গাইতে যাচ্ছেন বলিউডের এ মুহূর্তের জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। আর এ খবরেই বিপাকে পড়েছেন ‘আঁখ উঠি’ খ্যাত এ গায়ক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুবিনকে তাকে গ্রেফতারের দাবি করেছেন ভারতীয় নেটিজেনদের অনেকে।

টুইটারে হ‍্যাশট‍্যাগ ‘অ্যারেস্ট জুবিন নটিয়াল’ ট্রেন্ডও শুরু হয়েছে। সেই সঙ্গে গোটা বলিউড ইন্ডাস্ট্রিকেও বয়কটের ডাক দেওয়া হয়েছে।

কনসার্টটির আয়োজনে রয়েছেন জয় সিং নামের এক বিতকির্ত ব্যক্তি। যিনি নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত বলে অভিযোগ। ভারতের পুলিশি খাতায় ‘ওয়ান্টেড ক্রিমিনাল’ হিসেবে তালিকাভুক্ত তিনি। গত ৩০ বছর ধরে আত্মগোপনে ছিলেন এই জয় সিং।

আর এমন মোস্ট ওয়ান্টেডের আয়োজনে গান গাওয়ার ঘোষণা দিয়েছেন জুবিন! ওই ঘোষণার পরেই বিতর্কের মুখে পড়েন এই গায়ক।

সম্প্রতি জুবিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কনসার্টের কথা জানান। আর তারপর থেকেই তাকে নিয়ে ট্রলিং শুরু করে নেটিজেনরা।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর, জয় সিংয়ের বিরুদ্ধে মাদক পাচার এবং ভিডিও প্রতারণার অভিযোগ রয়েছে। গত ৩০ বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছেন তিনি। চণ্ডীগড় পুলিশ তাকে খুঁজছে।

পুলিশের দাবি, গ্রেফতার এড়াতে পাঞ্জাবের বাসিন্দা জয় সিং এখন যুক্তরাষ্ট্রে ঘাঁটি গেড়েছেন। সেখানে বসেই পাঞ্জাবের নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের হয়ে কাজ করছেন। পাশাপাশি ক‍্যালিফোর্নিয়ার গুরুদ্বারার খালিস্তানিদেরও নাকি সাহায‍্য করেন তিনি।

সেই জয়ই জুবিনের আমেরিকার শোয়ের আয়োজন করছেন – মানতে পারছেন না ভারতীয়রা। যে কারণে জুবিনের গ্রেফতারের দাবি উঠেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জনপ্রিয় গায়ক জুবিন নটিয়ালকে গ্রেফতারের দাবি

আপডেট সময় ১১:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২