ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে যারা বিভক্তি চায়, তারা জাতি ও ঈশ্বরের শত্রু: তথ্যমন্ত্রী স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান

জর্জিয়ায় এবার ১৮ লাখ বছর আগের মানুষের দাঁত

আকাশ নিউজ ডেস্ক:

পূর্ব ইউরোপের জর্জিয়ায় আদিম মানুষের একটি দাঁত আবিষ্কৃত হয়েছে। গবেষকরা বলেছেন, দাঁতটি আনুমানিক ১৮ লাখ বছরের পুরনো। জর্জিয়ার রাজধানী তিবলিসি থেকে প্রায় ৬০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরোজমানি গ্রামে দাঁতটি পাওয়া গেছে। দেশটির একদল গবেষকের খননকাজের সময় দাঁতটি উদ্ধার করা হয়।

ওরোজমানি গ্রামটি দিমানিস নামের আরেকটি স্থানের নিকটবর্তী, যেখানে ২০০০ সালের দিকে ১৮ লাখ বছর আগের মানুষের মাথার খুলি পাওয়া গিয়েছিল।

গবেষকরা বলছেন, জর্জিয়া সুপ্রাচীনকালে আফ্রিকা মহাদেশের বাইরে মানববসতি গড়ে ওঠার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল ছিল। আফ্রিকাকে মনে করা হয় মানবজাতির সূতিকাগার।

দাঁতটি আবিষ্কারের পর এ ক্ষেত্রে জর্জিয়ার অবস্থান সম্পর্কে ধারণা আরো জোরালো হলো।

ওরোজমানিতে প্রাচীন মানুষের দাঁতটির সন্ধান পান ব্রিটিশ শিক্ষার্থী জ্যাক পিয়ার্ট। প্রত্নতত্ত্বের এই শিক্ষার্থী বলেন, জর্জিয়া প্রাচীন মানুষের জীবাশ্মের গবেষণায় গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে।

অনুসন্ধানকারী দলের শিক্ষার্থীরা বলেছেন, আফ্রিকা মহাদেশের বাইরে আদি মানুষের বসতির অন্যতম একটি কেন্দ্র হতে পারে জর্জিয়ার ওই অঞ্চল। এটি ইউরোপের প্রাগৈতিহাসিক মানববসতিগুলোর অন্যতম।

খননকাজে অংশগ্রহণকারী গবেষকদের নেতা জিওর্গি বিদজিনাশভিলি জানান, দিমানিসে প্রাপ্ত মাথার খুলির মানুষ যে প্রজাতির, তার সঙ্গে ওরোজমানির মানুষের প্রজাতিগত সম্পর্ক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জর্জিয়ায় এবার ১৮ লাখ বছর আগের মানুষের দাঁত

আপডেট সময় ১০:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২