ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেঘনা নদীর পানি উঠল আকাশে!

আকাশ জাতীয় ডেস্ক:

লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে পানি উঠল আকাশে। দৃশ্যটি দেখে সঙ্গে সঙ্গে মোবাইলফোনে ক্যামেরাবন্দী করেছেন অনেকে।

পরে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার টাংকি বাজার সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

রামগতি আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক মো. সোহরাব হোসেন জানান, আবহাওয়া বিজ্ঞানে এমন ঘটনাকে জলস্তম্ভ বা ওয়াটারস্পাউট বলে।

এদিকে মেঘনা নদীতে এ ঘটনার ভিডিও ধারণ করে নিজের ফেসবুকে শেয়ার করেছেন টাংকি বাজার মাছ ঘাটের ব্যবসায়ী মজিদ হোসেন ওমর। তিনি জানিয়েছেন, ঘটনার সময় তারা কয়েকজন নদী পাড়ে বসেছিলেন। হঠাৎ দেখতে পান মেঘনা নদী থেকে বিপুল পরিমাণ পানি আকাশে উঠে যাচ্ছে। ঘটনাটি দেড় মিনিটের মতো স্থায়ী হয়।

তিনি জানান, এ সময় পানি জোয়ারের ন্যায় টেনে আকাশে তুলে নেয়। আকাশ কালচে বর্ণ ধারণ করে।

স্থানীয় আরিফ হোসেন সজিব নামের এক যুবক বলেন, মেঘনায় এমন দৃশ্য খুবই বিরল। আগে কখনো দেখা যায়নি। পানি ওঠার সময় আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে পড়ে।

এর আগে গত ২৩ জুলাই মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা উপজেলার চাতলার চাতলবিল এলাকায় এমন একটি দৃশ্য দেখতে পান তীরবর্তী এলাকার বাসিন্দারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মেঘনা নদীর পানি উঠল আকাশে!

আপডেট সময় ১১:৪৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২