ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক হুইলচেয়ারে বসে দীপু মনিকে দেখতে ট্রাইব্যুনালে এলেন স্বামী বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা

বিরাটের ফর্মে ফেরায় গর্বিত আনুশকা যা লিখলেন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

এশিয়া কাপ দিয়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। ক্রিকেটে তার রাজসিক প্রত্যাবর্তন হয়েছে বলা চলে। সিরিজে নিজেদের শেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়েছেন।

এটি বিরাট কোহলির ৭১তম সেঞ্চুরি। স্বামীর প্রত্যাবর্তনে খুশির বন্যা বইছে আনুশকার ঘরে। এতোদিন কোহলির অফ ফর্মের কারণে আনুশকাকে কম কথা শুনতে হয়নি।

তাই কোহলির কামব্যাক বিশেষ আনন্দের আনুশকার কাছে। সেঞ্চুরি করার পরের মুহূর্ত শেয়ার করে নিলেন অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায়। লিখলেন, ‘সবকিছুতে তোমার পাশে আছি’। বিরাটের তিনটি ছবি সোশ্যালে শেয়ার করেছেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার পর নিজের এই সেঞ্চুরি অনুশকা আর মেয়ে ভামিকাকে উৎসর্গ করেছেন বিরাট। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘এই যে তুমি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছ এখন, এর পেছনে আছে এমন একটা মানুষ যে আমার জন্য নিজের সবটা উৎসর্গ করেছে। পাশে ছিল সব খারাপ সময়ে। আর সেটা আনুশকা। আর তাই এই ১০০টা ওর জন্য আর আমাদের মেয়ে ভামিকার জন্য।’

বিরাটকে নিয়ে বরাবরই সমালোচনার মুখে পড়তে হয় আনুশকাকে। সেটি স্বামীর খারাপ খেলা হোক বা ছুটি কাটানো, কটাক্ষের তীর বারবার ঘুরেফিরে আসে সেই আনুশকার দিকেই। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই একে-অপরের পাশে থাকার বার্তা দিয়ে বিরুশকা বুঝিয়ে দেন তাদের সম্পর্কের ভিত কতটা মজবুত।

Tag :
আপলোডকারীর তথ্য

বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে: সাইফুল হক

বিরাটের ফর্মে ফেরায় গর্বিত আনুশকা যা লিখলেন

আপডেট সময় ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২