ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরির বয়স ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ

আকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছে একদল চাকরিপ্রত্যাশী। তবে কর্মসূচিতে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার দিকে ‌‌‘চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম, বাংলাদেশ’ ব্যানারে তারা শাহবাগ মোড়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করেন একদল চাকরিপ্রত্যাশী।

এর আগে একই দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের অবস্থানের ফলে চারপাশের রাস্তায় যানজট তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশও অবস্থান নেয়। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাঠিপেটা করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং কয়েকজনকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক সাজিদ সেতু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ করে ৮ জনকে আহত করেছে। সোনিয়া ও শাওন নামে দুজনের অবস্থা গুরুতর। কয়েকজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে। তবে তানজিদ নামে একজন ছাড়া সবাইকে ছেড়ে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাকরির বয়স ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ, পুলিশের লাঠিপেটায় ছত্রভঙ্গ

আপডেট সময় ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২