ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাবরকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রিজওয়ান

আকাশ স্পোর্টস ডেস্ক:

চলতি এশিয়া কাপের ১৫তম আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেই সুবাদে দলও ফাইনালে এক পা দিয়ে রেখেছে। এদিকে দারুণ পারফরম্যান্সের জন্য পুরস্কারও পেলেন রিজওয়ান। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সতীর্থ বাবর আজমকে হটিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি।

এক নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ানের বর্তমান রেটিং পয়েন্ট ৮১৫। এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪২ বলে ৪৩ করেন রিজওয়ান। ওই ম্যাচ হারলেও পরে হংকংইয়ের বিপক্ষে তিনি করেন ৫৭ বলে ৭৮ রান। সুপার ফোরে ভারতের বিপক্ষে ৫১ বলে করেন ম্যাচ জেতানো ৭১ রান। রিজওয়ানকে শীর্ষস্থানে নিয়ে যায় এই তিন ইনিংস।

ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠা তৃতীয় পাকিস্তানি ব্যাটার তিনি। এর আগে বাবর আজম ছাড়াও টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।

এদিকে রিজওয়ান শীর্ষস্থান দখল করায় দুইয়ে নেমে গেছেন পাকিস্তানি দলনেতা বাবর আজম। তার বর্তমান রেটিং ৭৯৫। তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এবং চারে ভারতের হার্ডহিটার ব্যাটার সূর্যকুমার যাদব। এদিকে এশিয়া কাপে চমৎকার পারফরম্যান্স করে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে ৮ নম্বরে পাথুম নিশানকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৬ অক্টোবর চারদিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাবরকে হটিয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রিজওয়ান

আপডেট সময় ০৭:৩৫:২০ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২