ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বাবার পঞ্চম বিয়েতে হাজির ৭ সন্তান, অতঃপর গ্রেফতার

আকাশ নিউজ ডেস্ক:

৫৫ বছর বয়সী শফি আহমেদের চার স্ত্রী ও সাত সন্তান রয়েছেন। তার পরও পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসতে যান তিনি। আর সেখানেই ঘটে বিপত্তি। বাবার বিয়ে আটকাতে সরাসরি ছাদনাতলাতেই হাজির তার ৭ সন্তান। ঘটনা ভারতের উত্তরপ্রদেশের।

গত বুধবার রাতে পঞ্চম বিয়ের জন্য বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন শফি আহমেদ। ঠিক তখনই তার ৭ জন সন্তান বিয়ের মণ্ডপে হাজির হয়ে তাকে পুনরায় বিয়ে করতে বাধা দেন। পাত্রীপক্ষের সামনে বিষয়টি খোলসা করেন সন্তানরা। শুরু হয়ে যায় তুমুল বাগবিতণ্ডা।

শফির নামে পুলিশের কাছে অভিযোগও জানান তার সন্তানেরা। পুলিশ ঘটনাস্থলে এসে শফিকে গ্রেফতার করে। সন্তানরা সংবাদমাধ্যমকে জানান, বাবার পাঁচ নম্বর বিয়ের কথা জানতে পেরেই তারা পুলিশের কাছে অভিযোগ জানান। বাবা তাদের হাত খরচ বন্ধ করে দেন। সেই রাগ থেকেই তারা এমন কাজ করেছেন বলে জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাবার পঞ্চম বিয়েতে হাজির ৭ সন্তান, অতঃপর গ্রেফতার

আপডেট সময় ০৬:৪০:০৬ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২