ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে লাঠিপেটার ঘটনা ঘটেছে। উপজেলার উত্তর নাগাইস এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শনিবার ওই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার উত্তর নাগাইস এলাকার আবদুল জলিলের (৮০) ছেলে আবদুল মান্নান (৩০) গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তার বাবাকে মারধর করেন। এর একটি ভিডিও ধারণ করেন প্রতিবেশীরা। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধমে ভাইরাল হলে ওই ছেলেকে গ্রেফতার করে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। ১ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে দেখা যায়, আবদুল মান্নান তার বাবা আবদুল জলিলকে গালমন্দ করছেন। এক পর্যায়ে তিনি বাবার থাকার দোচালা টিনের ঘরের ভেতর যান। সেখানে তিনি বৃদ্ধ বাবাকে কিল ঘুষি মারতে থাকেন। আবদুল জলিল কিল ঘুষি সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসেন। এসময় মান্নান আবার ঘরের পাশে রাখা একটি বাঁশের লাঠি দিয়ে পেটান বাবা আবদুল জলিলকে। এসময় তিনি ‘মাগো, বাবাগো, আমারে মাইরালাইলো গো, কেউ ধরস নাগো’ বলে চিৎকার করতে থাকেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, আবদুল মান্নান তার নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য বাবা আবদুল জলিলেকে নির্দয়ভাবে মেরেছেন। আবদুল জলিলের আরেক ছেলে নাঈম আহমেদ বাদী হয়ে ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। আমরা আবদুল মান্নানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে লাঠিপেটা, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২