ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন

আগামী নির্বাচনেই খেলা ফাইনাল, বিএনপিকে ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ‘খেলা হবে’ বাক্যটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে, যেকোনো রাজনৈতিক দলের নেতারা ‘খেলা’ শব্দটি নিয়ে এখন বক্তব্য দেন। আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতারা বটেই, বিএনপি নেতারাও বাদ দিতে পারেননি শব্দটি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিএনপি ফাইনাল খেলার কথা বলেছেন।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপিকে উদ্দেশ করে আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের আন্দোলন আন্দোলন বলতে বলতে গলা শুকিয়ে গেছে। নেতাকর্মী ছাড়া বিএনপির সাথে জনগণের কোনো সংযোগ নেই। আগামী নির্বাচনে ফাইনাল খেলা হবে। নির্বাচনের মাধ্যমেই সবকিছুর ফয়সালা হবে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির মরা নদীতে জোয়ার আসবে না। বিএনপির আন্দোলন মানেই নিজেরা নিজেরা মারামারি, চেয়ার ছোঁড়াছুঁড়ি।

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে বিএনপি কর্মী নিহত হওয়ার বিষয়ে ইঙ্গিত করে আ. লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির বিক্ষোভ মানেই হচ্ছে পুলিশের ওপর হামলা। পুলিশ কি নিজেরা আত্মরক্ষা করবে না?

বিএনপির হাতে রক্তের দাগ উল্লেখ করে তিনি আরও বলেন, আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে বিএনপি। আহসানউল্লাহ মাস্টার, কিবরিয়া, আইভী রহমানকে হত্যা করেছে। চট্টগ্রাম থেকে জিয়ার লাশ ঢাকায় আনা হয়েছে কিন্তু সেই লাশ কেউ দেখেনি। মির্জা ফখরুল সাহেব লাশের একটা ছবি দেখাতে পারবেন? পারবেন না।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সরকার রেফাত সঞ্জয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আল-আমিন রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি

আগামী নির্বাচনেই খেলা ফাইনাল, বিএনপিকে ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:২২:৩০ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২