ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধীদের ওপর দমন-পীড়ন : চরমোনাই পীর

আকাশ জাতীয় ডেস্ক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে বিরোধী নেতৃবৃন্দকে দমন-পীড়ন ও হত্যার রাজনীতিতে মেতে উঠেছে।’

আজ শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘হিংসাত্মক রাজনীতি পরিহার করা সকলের জন্যই উচিত। সরকার বিরোধীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যা রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। রাজনীতি মানুষের কল্যাণের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। কিন্তু যে রাজনীতি মানুষের জানমালের ক্ষতি করে, আতঙ্কের সৃষ্টি করে তা কারো কাম্য হতে পারে না।’
তিনি বলেন, ‘সরকার জনগণের বাক-স্বাধীনতা কেড়ে নিয়েছে। দেশময় অশান্তি ও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে, যা কোনোভাবেই কাম্য নয়।’

‘ইসলাম শান্তি ও কল্যাণের শিক্ষা দেয়। অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই।’ তিনি সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে ফিরে আসার আহ্বান জানান।

চরমোনাই পীর বলেন, ‘শ্রমিক আন্দোলন শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। শ্রমজীবী মানুষ আজ অসহায়। তারা বিভিন্নভাবে অধিকারবঞ্চিত।’ তিনি বলেন, ‘শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। ইসলামী আন্দোলন দেশে কল্যাণের রাজনীতি করছে। দুর্নীতি দুঃশাসনমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কাজ করছি।’

সংগঠনে ঢাকা মহানগর পশ্চিম সভাপতি মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এবং মুফতি মোস্তফা কামালের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। প্রধান বক্তা ছিলেন শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান, সেক্রেটারি জেনারেল হাফেজ ছিদ্দিকুর রহমান, এইচএম রফিকুল ইসলাম, হাফেজ সৈয়দ ওমর ফারুক, ওবায়দুর রহমান বিন মোস্তফা, কেএম বিল্লাল হোসেন, অধ্যাপক আব্দুল করীম, হাজী নজরুল ইসলাম, হাজী আব্দুর রহমান দুলাল, হায়দর আলী, ওবায়দুল্লাহ বরকত, হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়া, আমিরুল হক প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

ক্ষমতা পাকাপোক্ত করতে বিরোধীদের ওপর দমন-পীড়ন : চরমোনাই পীর

আপডেট সময় ০৬:৩৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২