ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা দেশ আবার পুরোনো অন্ধকার পথে ফিরে যাচ্ছে: জামায়াত আমির তারেক রহমান এখন শেখ হাসিনার পথে হাঁটছেন: সারজিস আলম ৫০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবে ইউজিসি রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

‘‌সরকার বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে’

আকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি করে যুবদল কর্মী রাজা আহমেদ শাওনকে হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, শাওন যুবদলের প্রমাণিত ও পরীক্ষিত একজন সক্রিয় কর্মী। দলীয় কর্মসূচিতে তার অংশগ্রহণের অনেক ছবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। সে যুবদলের কর্মী নয় বলে পুলিশ ও সরকার এখন মিথ্যাচার করছে। সরকার সারা দেশে বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার পূর্ব গোপালনগর এলাকায় শাওনের বাড়িতে পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অবিলম্বে শাওনের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। অন্যথায় অচিরেই দেশব্যাপী সরকার পতনের আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল।

এদিকে বৃহস্পতিবার বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে রাজা আহমেদ শাওন নিহতের ঘটনায় তার ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ হাজার জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। বৃহস্পতিবার রাতে মামলাটি করা হয়।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। আসামিদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান চলছে। এর পাশাপাশি পুলিশের ওপর হামলাসহ অন্যান্য বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী

‘‌সরকার বিএনপির কর্মসূচিতে গুলি করে মানবাধিকার লঙ্ঘন করছে’

আপডেট সময় ০৬:২১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২