ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার মিয়ানমার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে: আনোয়ার ইব্রাহিম একজনের সাথে সম্পর্ক নষ্ট করে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি নয়: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের অপেক্ষায় ভারত: দীনেশ ত্রিবেদী সব দলের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটিকে গতি বাড়ানোর নির্দেশ জিয়া পরিবারের নেতৃত্বে ১৭ বছরের আন্দোলনেই জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি তৈরি : রিজভী দেওয়ানি মামলার জট নিরসনে কার্যকর উদ্যোগ নিয়েছে সরকার: আইনমন্ত্রী এবার বাহুবলে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

আকাশ জাতীয় ডেস্ক:  

ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে থাকা প্রসুতি মা তার মেয়েটির নাম রেখেছেন ‘হাসিনা’। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজে অসুস্থ এই মা রক্তের অভাবে মৃত্যুর মুখামুখি হন। কিন্তু কোনওভাবে রক্তের ব্যবস্থা করতে পারছিল না তার পরিবার।

ঘড়ির কাটায় রাত তখন তিনটা। চিকিৎসক বললেন, রক্ত ছাড়া প্রসুতিকে বাঁচানো সম্ভব নয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গরীব অসহায় রোগীর পরিবারকে তখন সবাই ছাত্রলীগের ভার্চুয়াল ব্ল্যাড ব্যাংকের কথা জানায়। পরিবারটি যোগাযোগ করে ছাত্রলীগ ভার্চুয়াল ব্লাড ব্যাংকের কর্মীদের সঙ্গে। ওই রক্তের গ্রুপ কার আছে তা জানতে রাত জেগে ছাত্রলীগ কর্মীরা বিভিন্ন ক্যাম্পাসে যোগাযোগ করে। অবশেষে তারা খুঁজে পান কবি নজরুল কলেজের এক ছাত্রলীগের কর্মীকে। ভোর রাতে ছাত্রলীগ কর্মীর রক্তে বেঁচে উঠেন সেই মা। জন্ম দেন কন্যা শিশুর। আনন্দ অশ্রুজলে সিক্ত সেই বাবা-মা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কন্যার নাম রাখেন ‘হাসিনা’। তাদের চোখেমুখে খুশির ঝলক। ঢাকা মেডিকেলে মা শিশু দু’জনই ভালো আছেন।

শিশুর বাবা মা বলেন, আমাদের মেয়ে বড় হয়ে শেখ হাসিনার আদর্শ নিয়ে এইভাবে মানুষের জন্য কাজ করবে।

ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মিডিয়াকে জানান, “আমাদের সেই কর্মীর কাছ থেকে আমরা তাকে রক্ত ম্যানেজ করে দিই। উনারা খুশি হয়ে আমাদের নেত্রীর নামে তাদের সদ্য জন্ম নেওয়া কন্যা সন্তানের নাম রেখেছেন ‘হাসিনা’।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মেয়েটির নাম রাখা হয়েছে ‘হাসিনা’

আপডেট সময় ০১:০৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২