ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের ‘বিচার বিভাগের হৃৎপিণ্ডে হাত দিয়েছে সরকার যা সর্বনাশ ডেকে আনবে’:বিচারপতি মতিন ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান:যুক্তরাষ্ট্রকে ইরান হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন, তারা মনোনয়ন পাবেন: রিজভী পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী দেশে সিন্ডিকেটের মাধ্যমে আর বাজার নিয়ন্ত্রিত হবে না: বাণিজ্যমন্ত্রী

কিডনি বিক্রির টাকা নিয়ে গোপনে বিয়ে করলেন স্ত্রী, স্বামীর বিষপান

আকাশ জাতীয় ডেস্ক:

সাতক্ষীরার কলারোয়ায় কিডনি বিক্রির টাকা নেওয়ার পর স্বামীকে গোপনে তালাক দিয়ে অন্যত্র বিয়ে করেছেন এক নারী। এ ঘটনা জানার পর সাবেক স্বামী আতাউর রহমান (৪০) নামে এক যুবক বিষপান করে মারা গেছেন।

কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আতাউর রহমান (৪০) সাতক্ষীরা সদর উপজেলার আইচপাড়া গ্রামের মৃত লতিফ সরদারের ছেলে।

আতাউরের মা জাহানারা খাতুন জানান, তার ছেলে উপজেলার মুরারীকাটি গ্রামের আয়ুব আলীর মেয়ে মমতাজ খাতুনকে বিয়ে করে। সেখানে দুটি কন্যাসন্তান রয়েছে। পরে গোপনে লাঙ্গলঝাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে রুবিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করে। এরপর ভারতে গিয়ে একটি কিডনি বিক্রি করে তিন লাখ টাকা ছোট স্ত্রী রুবিনাকে দেয়। টাকা পাওয়ার পর রুবিনা আতাউরকে তালাক দিয়ে অন্য ছেলেকে গোপনে বিয়ে করেছে- এ খবর জানার পর বিষ খেয়ে মারা গেছে আতাউর।

আতাউরের শাশুড়ি মর্জিনা খাতুন বলেন, জামাই অন্য স্থান থেকে বিষ খেয়ে বাড়ির উঠানে এসে পড়ে যায়। উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কালাম বলেন, তার ইউনিয়নের এক জামাই বিষপানে মারা গেছেন বলে তিনি শুনেছেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বলেন, কিডনি বিক্রি করে সেই টাকা দিয়েছিলেন ছোট স্ত্রী রুবিনাকে। পরবর্তীতে রুবিনা অন্য একটি ছেলেকে বিয়ে করায় অভিমানে বিষপান করে মারা গেছেন আতাউর। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের তালিকা হচ্ছে : র‍্যাব

কিডনি বিক্রির টাকা নিয়ে গোপনে বিয়ে করলেন স্ত্রী, স্বামীর বিষপান

আপডেট সময় ১১:৪২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২