ঢাকা ১০:২৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে কি না, তদন্ত চান বিএনপির হারুন

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য সত্যিই চক্রান্ত হচ্ছে কি না- তা তদন্তের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

বুধবার সরকারি দলের সংসদ সদস্য আবুল কালাম আজাদ দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে। অর্থের বিনিময়ে সরকারি দলের লোকজনও এই চক্রান্তের সঙ্গে জড়িত।

আবুল কালাম আজাদের ওই বক্তব্য উদ্ধৃত করে হারুনুর রশীদ বলেন, আমি নিজ কানে শুনেছি সরকারি দলের একজন সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছেন। এটি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আসলেই এ ধরনের চক্রান্ত হচ্ছে কি না, কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত- তা বের করতে গভীরভাবে তদন্ত করার দাবি জানান হারুন। তিনি প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সুস্পষ্ট বক্তব্য দাবি করেন।

এ সময় বর্তমান পরিস্থিতির সমালোচনা করে বিএনপির এই সংসদ সদস্য বলেন, যারা গুম হয়েছে, তারা কি আইনের আশ্রয় পাবে না? যারা আন্দোলন সংগ্রামে গুলিতে মারা যাচ্ছে- তা এক জিনিস আর গুম সম্পূর্ণ ভিন্ন বিষয়। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এসব বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার। সরকারি দল বলছে, দেশ উন্নয়নের মহাসড়কে চলছে। তিনি প্রশ্ন রাখেন- দুর্নীতি, টাকা পাচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সড়ক দুর্ঘটনা এগুলো কি কমেছে? নির্বাচন ব্যবস্তার কি উন্নয়ন হয়েছে?

বর্তমান নির্বাচন কমিশনকে ‘জাদুর বাক্স’ আখ্যা দিয়ে হারুনুর রশীদ বলেন, প্রধানমন্ত্রী যাদের দায়িত্ব দিয়েছেন, তাদের সংযত হয়ে কথা বলতে বলুন।

তিনি ইভিএম নিয়ে নির্বাচন কমিশনারদের বক্তব্যের সমালোচনা করে বলেন, গত নভেম্বরে তার নির্বাচনী এলাকায় ইভিএমে যে পৌরসভা নির্বাচন হয়েছে সেখানে ভোট ডাকাতি হয়েছে। যদি নির্বাচন কমিশন প্রমাণ করতে পারে যে ডাকাতি হয়নি তাহলে যে জরিমানা করবে তা তিনি দেবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত হচ্ছে কি না, তদন্ত চান বিএনপির হারুন

আপডেট সময় ১১:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২