ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ বছরে কত টাকা বৈদেশিক ঋণ পরিশোধ, সংসদে জানালেন অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

গত ১২ বছরে সরকার প্রায় এক লাখ ২১ হাজার কোটি টাকা সুদসহ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল আরও জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ/সংস্থাকে এক লাখ ২০ হাজার ৯৮২ কোটি ৫৭ লাখ টাকা ঋণ পরিশোধ করেছে। এর মধ্যে আসল বাবদ ৯৪ হাজার ৬৮০ কোটি ৯৫ লাখ টাকা এবং সুদ বাবদ ২৬ হাজার ৩০১ কোটি ৬২ লাখ টাকা।

দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নগদ অর্থ এক গ্রাহকের থেকে অন্য গ্রাহককে পৌঁছে দেওয়া কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলো এখতিয়ারভুক্ত নয়। তবে অনলাইন কেনাকাটার ক্ষেত্রে কুরিয়ার কোম্পানি পণ্য ডেলিভারি করে তার অর্থ সংগ্রহ করে পণ্য বা সেবা প্রদানকারীর কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি বিশ্বব্যাপী প্রচলিত রয়েছে। এ ধরনের সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের একটি গাইডলাইন্স রয়েছে।

এম আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে অনিষ্পন্ন অডিট আপত্তির সংখ্যা তিন কোটি ৩০ লাখ ৬৫২টি। মন্ত্রীর তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অডিট আপত্তি রয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের। এ বিভাগের অডিট আপত্তির সংখ্যা ৪৮ হাজার ২৫৮টি। সবচেয়ে কম অডিট আপত্তি রয়েছে আইন কমিশনের ৯টি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১২ বছরে কত টাকা বৈদেশিক ঋণ পরিশোধ, সংসদে জানালেন অর্থমন্ত্রী

আপডেট সময় ১১:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২