ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

শাবিপ্রবির সঙ্গে গবেষণা প্রকল্পে কাজ করবে জার্মানি: রাষ্ট্রদূত

আকাশ জাতীয় ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিভিন্ন গবেষণা প্রকল্পে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার।

বুধবার ( ৩১ আগস্ট) দুপুরে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন রাষ্ট্রদূত।

এ সময় আখিম ট্র্যোস্টার বলেন, দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে শাবিপ্রবির বিভিন্ন গবেষণা প্রকল্পে আমরা যৌথভাবে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নে সবসময় আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সঠিক নেতৃত্বের জন্য উপাচার্যের প্রশংসা করেন তিনি। এরপর ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের ল্যাব পরিদর্শন করেন তিনি।

শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদে বলেন, বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় শাবিপ্রবি। দেশে প্রথম অনলাইন ভর্তি কার্যক্রম, বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার উদ্ভাবন, দেশসেরা ডিজিটাল বিশ্ববিদ্যালয়সহ নানা অর্জন রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের। বর্তমানে শিক্ষার পাশাপাশি গবেষণার দিক দিয়েও অনেক দূর এগিয়েছে শাবিপ্রবি।

এ সময় অন্যদের মধ্যে জার্মান রাষ্ট্রদূতের সহধর্মনী বেটিনা ট্র্যোস্টার, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজির বিভাগের প্রধান ড. মোহাম্মদ আবদুল্লাহ আল সোয়েব ও সহযোগী অধ্যাপক ড. অজিত ঘোষ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

শাবিপ্রবির সঙ্গে গবেষণা প্রকল্পে কাজ করবে জার্মানি: রাষ্ট্রদূত

আপডেট সময় ০৬:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২