ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাড়া নিয়ে বিরোধে যাত্রীর মাথা ফাটালেন চালক-হেলপার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীতে যাত্রীবাহী বাসে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে চালক-হেলপার মিলে মাথা ফাটিয়েন এক যাত্রীর। আহত ওই যাত্রীর নাম মো. শহীদ (৩৩)।

তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচারী।

বুধবার (৩১ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটে। পরে তাকে শাহবাগ থানার পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

জানা যায়, আহত শহীদ যাত্রাবাড়ী এলাকা থেকে নগর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে ওঠেন। তার গন্তব্য ছিল শাহবাগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট।

পরে ভাড়া নিয়ে ওই বাসের হেলপার ও চালকের সঙ্গে চলন্ত অবস্থায় কথা কাটাকাটি হয়। এ কারণে তাকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে না নামিয়ে শাহবাগ মোড়ে নিয়ে মারধর ও মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে যায়।

শাহবাগ থানার (এসআই) মো. জব্বর জানান, প্রাথমিকভাবে জানা গেছে ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটেছে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটিকে জব্দ এবং হেলপার ইব্রাহিম পুলিশ হেফাজতে আছে। এর বেশি জানাতে পারেননি তিনি।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, নগর পরিবহনের চালক ও হেলপারের সঙ্গে ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যাত্রীকে মারধর করলে তার মাথা ফেটে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাড়া নিয়ে বিরোধে যাত্রীর মাথা ফাটালেন চালক-হেলপার

আপডেট সময় ০১:১০:৩০ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২