ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: দুদু

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ও ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া বিএনপি হাসিনা সরকারের আমলে কোনো নির্বাচনে যাবে না। আর এই দুটির কোনো একটি নিয়ে তালবাহানা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে। কারণ এই সরকার ভোট চোর ও পদে পদে মানবাধিকার লঙ্ঘন করেছে। তারা মানুষের সভা সমাবেশে বাধা দেয়, হামলা করে। তারা গণতন্ত্র হরণকারী হিসেবে বিশ্বে পরিচিত, তারা কথা বলতে দেয় না। সর্বপরি বর্তমান নির্বাচন কমিশনার হাসিনার আজ্ঞাবহ। তাদের কথাবার্তায় প্রমাণ হয়েছে এই কমিশন দিয়ে দেশে কোনো সুষ্ঠু অবাধ নির্বাচন হবে না।

মঙ্গলবার বিকালে ঝিনাইদহ শহরের উজির আলী হাইস্কুল মাঠে বিএনপির এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, তীব্র লোডশেডিং, হামলা, মিথ্যা মামলায় হয়রানি, ভোলায় দুই ছাত্রদল নেতা হত্যা ও যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বাড়িতে হামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম মজিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি আব্দুল ওহাব, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পাপপু, বিএনপি নেতা আক্তারুজ্জামান, সাবেক পৌর মেয়র আব্দুল মালেক, এড মুন্সি কামাল আজাদ পাননু, আলমগীর হোসেন আলম, আব্দুল মজিদ বিশ্বাস, শাহজাহান আলী ও মাহবুবুর রহমান শেখর প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, এ সরকার ১০ টাকা কেজির চাল খাওয়াতে চেয়েছিল। কিন্তু চালের কেজি এখন ৮০ টাকা। ঘরে ঘরে চাকরির কথা বলে ঘরে ঘরে অশান্তির সৃষ্টি করেছে। তিনি বলেন, এই সরকার কর্তৃত্ববাদী ও ফ্যাসিষ্ট সরকার। প্রতিবাদ করলেই তারা রক্ষীবাহিনীর আদলে হামলা করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইনানীতে ১৫ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, ব্যবস্থা নিচ্ছে বাপেক্স

ব্যালটের মাধ্যমে ভোট ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: দুদু

আপডেট সময় ১১:২১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২