ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

বিএনপি ব্যাঙের মতো লাফাতে শুরু করেছে: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বর্ষাকালে বৃষ্টি হলে ব্যাঙ যেমন লাফায়, বিএনপিও এখন একটু একটু করে লাফাতে শুরু করেছে। কিন্তু লাফাতে গিয়ে যদি আবার জনগণের জানমালে আগুন দেয়, মানুষের ক্ষতি করে, তাহলে আওয়ামী লীগ বসে থাকবে না।

বিএনপির এমন জালাও পোড়াও নৈরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে নওগাঁ জেলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে বিদ্যুতের খুঁটি ছিল, কিন্তু বিদ্যুৎ ছিল না। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে ঘরে মানুষ বিদ্যুৎ পেয়েছে।

বাংলাদেশের মানুষ আর কখনো বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। মানুষ বিএনপিকে মন থেকে ঘৃণা করে।

শোকসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং জেলা ও ১১টি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

বিএনপি ব্যাঙের মতো লাফাতে শুরু করেছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৯:০০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২