ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণ, এক পরিবারের ৬ জন দগ্ধ

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর উপকণ্ঠ কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোছা. বেগম, মোছা. ইদুনী বেগম, মোছা. সোনিয়া আক্তার, মো. সাহাদৎ হোসেন, মোছা. মারিয়া আক্তার ও মো. ইয়াছিন।

দগ্ধদের প্রতিবেশী সাকিব জানান, মঙ্গলবার ভোরে কেরানীগঞ্জের জিনজিরা এলাকার একটি বাসায় ভেতরে রান্না করার সময় বিস্ফোরণের শব্দ পাই। পরে সেখানে গিয়ে দেখতে পাই গ্যাসের চুলা বিস্ফোরণ হয়েছে। ওই পরিবারের ছয়জন সদস্য আগুনে পুড়ে গেছে। এরপর অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাই।

এ ব্যাপারে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন বলেন, ‘কেরানীগঞ্জের জিনজিরা এলাকা থেকে দগ্ধ হয়ে ছয়জন আমাদের এখানে এসেছেন। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দগ্ধদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেরানীগঞ্জে গ্যাসের চুলা বিস্ফোরণ, এক পরিবারের ৬ জন দগ্ধ

আপডেট সময় ১১:৫২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২