ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমপি ইব্রাহিমকে হত্যার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক: 

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে চাটখিল থানায় এ সাধারণ ডায়েরি করেন এমপি ইব্রাহিমের তথ্য ও মিডিয়া সহকারী রবিউল এইচ ভূঁইয়া।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, ‌‘Abdullah Chatkhil’ নামে এক ফেসবুক ব্যবহারকারী নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকিসহ আজে-বাজে, কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট ও কমেন্ট করে আসছে এবং একই ব্যক্তি বিভিন্ন পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে কমেন্ট করে আসছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষুণ্ন হচ্ছে এবং সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের মানসম্মান ক্ষুণ্নসহ ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে গণমাধ্যমকে রবিউল এইচ ভূঁইয়া বলেন, বিএনপি মন্ত্রী এমপিদের হত্যা করে ক্ষমতা দখলের দিবাস্বপ্ন দেখছে। তাই বিভিন্ন নোংরা পথে হাঁটছে।

সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম জানান, বিএনপি হত্যা, খুন ও জ্বালাও পোড়াও রাজনীতি করে। তারা প্রধানমন্ত্রীকে ২২ বার হত্যার চেষ্টা করেছে। যেহেতু তারা প্রধানমন্ত্রীকে বারবার হত্যার চেষ্টা করেও সফল হচ্ছে না তাই ভিন্নভাবে এগোতে চাচ্ছে। তার অংশ হিসেবে সংসদ সদস্যদের টার্গেট করেছে। সে কারণেই আমাকে হত্যার হুমকি দিয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমপি ইব্রাহিমকে হত্যার হুমকি

আপডেট সময় ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০২২