ঢাকা ০১:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নুডুলসের সঙ্গে সেফটিপিন খেয়ে ফেলল শিশু, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক:  

নাটোরের লালপুরে নুডুলসের সঙ্গে আস্ত একটা সেফটিপিন খেয়ে ফেলেছে তিন বছরের এক শিশু। সোহানা আক্তার জিদনী নামের শিশুটির খাদ্যনালিতে আটকে আছে সেফটিপিনটি।

বৃহস্পতিবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখানে সেফটিপিন বের করার যন্ত্র নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের চিকিৎসকরা। তাই শুক্রবার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিশু সোহানা নাটোরের লালপুর উপজেলার বড়বাঁধ এলাকার শফিকুল ইসলামের মেয়ে। শফিকুল একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

শফিকুল জানান, বুধবার রাত ১২টার দিকে তার মা জুলেখা বেগম নুডুলস খাওয়ানোর সময় ভুলবশত শিশুটির গলায় সেফটিপিন আটকে যায়। তাৎক্ষণিক সে বমি করতে শুরু করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। রাতেই সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

এক্সরে রিপোর্টে দেখা যায়, শিশুটির খাদ্যনালিতে সেফটিপিন বিধে আছে। শিশুর বাবা আরও জানান, ওই সেফটিপিন নুডুলসে ছিল নাকি অন্য কোনোভাবে খাবারে এসেছিল বিষয়টি তারা নিশ্চিত না।

রামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাক-কান-গলা বিভাগের রেজিস্ট্রার ডা. নাজমুল হাসান জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখানে খাদ্যনালি থেকে সেফটিপিন বের করা সম্ভব হয়নি। সেফটিপিন বের করতে যে যন্ত্র প্রয়োজন সেটি তিন দিন আগে নষ্ট হয়ে গেছে। এ কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তিনি জানান, সেফটিপিন খাদ্যনালিতে আটকানো ঝুঁকিপূর্ণ। এটি বের করতে গিয়ে খাদ্যনালি ছিঁড়ে যাওয়ার শঙ্কা থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নুডুলসের সঙ্গে সেফটিপিন খেয়ে ফেলল শিশু, অতঃপর…

আপডেট সময় ০৬:৩২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২