ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেষকৃত্যে জেগে উঠল শিশু!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

শেষকৃত্যের সময় জেগে উঠল তিন বছরের এক কন্যা শিশু। গত ১৭ আগস্ট ঘটনাটি ঘটেছে মেক্সিকোতে।

এল ইউনিভার্সেল নামের স্থানীয় একটি গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকেরা ভুল ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

ওই শিশুর মা ক্যামিলা রোকসানা মার্টিনেজ মেন্ডোজা জানান, তার সন্তানের পেট ব্যাথা, বমি ও জ্বরের কারণে ভিলা দে রামোস শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা শিশুটিকে একটি বড় হাসপাতালে নিয়ে যেতে বলেন। এ সময় ওই শিশুকে প্যারাসিটামল খাওয়াতে বলা হয়। এতেও শিশুটির অবস্থার অবনতি হলে তাকে আরেক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক শিশুকে অন্য ওষুধ খাওয়ানোর পরামর্শ দেন। পাশাপাশি ফল এবং পানি খাওয়াতে বলেন।

এর পরেও শিশুটির অবস্থার উন্নতি না হলে ওই শিশুকে একটি হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টকে ক্যামিলা জানান, হাসপাতালে নেওয়ার পর তার মেয়ে দীর্ঘ সময় পর অক্সিজেন দেওয়া হয়। শিশুটির শরীরে স্যালাইন দেওয়া ১০ মিনিট পর চিকিৎসক জানায় সে আর নেই।

চিকিৎসকেরা জানান, পানিশূণ্যতার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

পরের দিন শেষকৃত্যের সময় ওই শিশুটির মা তার মেয়ের কফিনের কাঁচে শ্বাস-প্রশ্বাসের বাষ্প জমতে দেখে। এটি সেখানকার উপস্থিত লোকজনকে জানালে তারা প্রত্যাখান করে দেয়।

তবে ওই শিশুটির দাদি দেখতে পান যে তার নাতনির চোখ নড়ছে। পাশাপাশি হৃদস্পন্দন রয়েছে। এরপরই ওই শিশুকে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এবারও চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা জানায়, মস্তিষ্কের রোগ থেকে শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় ওই শিশুর মা চিকিৎসকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। তিনি জানান, অভিযুক্তদের দৃষ্টান্ত শাস্তি চান যাতে এমন ঘটনা আর না ঘটে। এ ঘটনায় ম্যাক্সিকোর স্যান লুইস পটোসি রাজ্যের অ্যাটর্নি জেনারেল তদন্ত শুরু করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেষকৃত্যে জেগে উঠল শিশু!

আপডেট সময় ০৭:৩১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২