ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

হরতাল সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ১

আকাশ জাতীয় ডেস্ক:   

অর্ধদিবস হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ মিছিলে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর শাহবাগ মোড়ে সকাল পৌনে নয়টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশের সঙ্গে তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে। এতে এক বিক্ষোভকারী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জ্বালানি তেল, সার, খাদ্যসহ নিত্যপণ্য ও পরিবহণের ভাড়া কমানো এবং বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল সকাল ছয়টা থেকে চলছে এই হরতাল।

এ হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল কাঁটাবন এলাকা থেকে সকাল পৌনে নয়টার দিকে শাহবাগ মোড়ের আসে। শাহবাগে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা অর্ধশতাধিক পুলিশ সদস্য তাদের বাধা দেন। একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা এড়াতে না পেরে বিক্ষোভকারীরা ফিরে যান।

ছত্রভঙ্গ করে দিলে সেখানে এক বিক্ষোভকারী বসে পড়েন।

এই হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো সকাল আটটার দিকে আরও একবার কাঁটাবন থেকে শাহবাগে বিক্ষোভ মিছিল নিয়ে এসেছিল। তখন পুলিশের বাধা পেরিয়ে শাহবাগ থেকে কারওয়ান বাজার সড়কে দিয়ে চলে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরতাল সমর্থনে শাহবাগে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ১

আপডেট সময় ১১:৪৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২