ঢাকা ১১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিজয়নগরে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর পল্টন থানার বিজয়নগরে ‘হোটেল ৭১’- এর পেছনে একটি তিন তলা ভবনের ওপরের তলায় (টিনশেড) আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বুধবার (২৪ আগস্ট) ফায়ার সার্ভিস সদর দপ্তর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সংবাদ পায়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, সেখানে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আরও পাঁচটি ইউনিট যোগ দিয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সালাউদ্দীন মিয়া ঘটনাস্থল থেকে বাংলানিউজকে এই তথ্য জানান।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। তৃতীয়তলা ভবনের দ্বিতীয়তলা পর্যন্ত পাকা। দ্বিতীয়তলায় একটি হোটেল আছে। আর তৃতীয়তলা পুরোটাই টিন দিয়ে তৈরি। সেখানে ইলেকট্রনিক্স সরঞ্জামের (টিভি মেরামতের কারখানা) একটি কারখানা আছে বলে আমরা জানতে পেরেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিজয়নগরে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

আপডেট সময় ০৮:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২