ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ব্যবসার পরিস্থিতি’ গান নিয়ে যা লিখলেন শাহরিয়ার নাফীস

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফেসবুকে ভাইরাল নারায়ণগঞ্জের হার্ডওয়্যার ব্যবসায়ী আলী হাসান। যদিও এখন আর সেই ব্যবসা নেই তার। লোকসান গুনতে গুনতে ৯ মাস আগে বহু বছরের স্মৃতিবিজড়িত দোকান বন্ধ করতে বাধ্য হন তিনি।

সেই দুঃসহ স্মৃতি নিয়ে ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান লেখেন আলী হাসান, যা তাকে খ্যাতি এনে দিয়েছে। অলিগলিতে বিভিন্ন দোকানেও বাজছে বাস্তবধর্মী কথায় সমৃদ্ধ এ গান।

এবার আলী হাসানের গানটিতে মুগ্ধতার কথা জানালেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা শাহরিয়ার নাফীস। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আলী হাসান ও তার গানের প্রশংসা করে একটি পোস্টও দিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘সাধারণত আমি গান শুনি না। কিন্তু আলী হাসানের ‘ব্যবসার পরিস্থিতি’ গানটা শুনতে নিজেকে আটকাতে পারিনি। অবিশ্বাস্য! গানের কথা এমনই হওয়া উচিত। পরিষ্কার, সত্য, সহজ ও বাস্তবসম্মত।’

আলী হাসানকে সাধুবাদ জানিয়ে শাহরিয়ার নাফীস আরও লিখেছেন, ‘আমার নানাবাড়ি নারায়ণগঞ্জ বলে কিছু শব্দ আমার কাছে খুব মজার লেগেছে। সহজ সরল স্থানীয় ভাষা। আলী হাসান, তোমার জন্য গর্বিত এবং আনন্দিত।’

প্রসঙ্গত, ব্যবসায় যখন লোকসান চলছিল, তখন দোকানে বসেই ‘ব্যবসার পরিস্থিতি’ নিয়ে গান লেখেন আলী হাসান। সেই গান নিজে সুর করে ফেসবুকে ছাড়ার পর পর এটি ভাইরাল হয়ে যায়। ফেসবুকে বিভিন্ন পেজে ও গ্রুপে গানটি আলোড়ন তুলে, যা এখনো চলছে।

এর পর হাসানকে দিয়ে গানটি প্রকাশ করেছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ। গানটি শ্রোতাপ্রিয়তা পাওয়ার কারণ হিসেবে আলী হাসান মনে করেন, এতে তার জীবনযুদ্ধে লড়াইয়ের কথা প্রকাশ হয়েছে। বর্তমান বিশ্বব্যাপী দ্রব্যমূল্য বৃদ্ধি ও মন্দার বাজারে গানটি হৃদয় ছুঁয়েছে শ্রোতাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ব্যবসার পরিস্থিতি’ গান নিয়ে যা লিখলেন শাহরিয়ার নাফীস

আপডেট সময় ১০:৫৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২