ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দোকানদারের পরকীয়ার খবর ছড়ানো সন্দেহে স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:  

সাভারে পরকীয়ার কথা প্রকাশ্যে চলে আসার সন্দেহে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আমেনা আক্তার রত্নাকে (১২) মারধরের করে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক দম্পতির বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ওই দম্পতি। বিষয়টি গোপন রাখলেও আজ সকালে তা সবার মাঝে জানাজানি হয়।

শনিবার (২০ আগস্ট) রাতে রত্নার মৃত্যু হয় বলে আজ সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুব্রত কুমার। ২০ আগষ্ট রাতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আমেনা আক্তার রত্না সাভারের কাউন্দিয়া ইউনিয়নের বুড়িরটেক দক্ষিণ কাউন্দিয়া এলাকার প্রতিবন্ধী রতন মোল্লার মেয়ে। সে কাউন্দিয়ার শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন।

অভিযুক্তরা হলেন- একই এলাকার দোকান ব্যবসায়ী জালাল (৩৫) ও তার স্ত্রী লাইলি (৩০)।

নিহত রত্নার ভাবি মীম আক্তার বলেন, গত কয়েকদিন আগে স্থানীয় দোকানদার জালালের দোকানে যান রত্না। এ সময় দোকানে দাঁড়িয়ে জালালের সঙ্গে পরকীয়াজনিত কথা নিয়ে বাকবিতণ্ডা করছিলেন তার স্ত্রী লাইলি। সেদিনের পরে জালালের পরকীয়ার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে গত ১৭ আগস্ট রত্নার বাড়ি এসে তার কাছে বিষয়টি ছড়িয়ে পরার বিষয়ে জানতে চাইলে রত্না সেটি অস্বীকার করে। এরপরেও তারা রত্নাকে চুলের মুঠি ধরে টেনে বাড়ির সামনেই বেধড়ক মারধর করে। স্বামী-স্ত্রী মিলে মারধর করলে আশপাশের লোকজন এসে তাকে ছাড়িয়ে নেয়।

ওই সময় রত্নার বাবা-মা কাজের জন্য বাইরে ছিল। এরপর গত কয়েকদিন ধরে সে খারাপ লাগছে জানায়। পরে ২০ আগষ্ট রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই রাতে সে মারা যায়।

সাভার মডেল থানার কাউন্দিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ সুব্রত কুমার বলেন, ওই কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যে আলামত পাওয়া যাবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দোকানদারের পরকীয়ার খবর ছড়ানো সন্দেহে স্কুলছাত্রীকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪৬:১২ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২