ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহবান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের অর্থনীতির বিকাশে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে তারা বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজারই হচ্ছে উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম হাতিয়ার।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এই পৃথক বাণীতে এই আহবান জানান। বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো ২-৮ অক্টোবর ‘‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’’ পালন করা হবে।

ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনস (আইওএসসিও) সারাবিশ্বে সাধারণ বিনিয়োগকারীদের জন্য এই প্রথম ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ কর্মসূচি’ ঘোষণা করেছে।

রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ বাণীতে বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ এর মূল লক্ষ্য হচ্ছে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা। পুঁজিবাজারের সম্প্রাসারণে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের বিশেষত প্রথম বিনিয়োগকারীদের বাজার সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকায় প্রায়শ বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়তে হয়। অনেকে বিনিয়োগ করে সর্বস্বান্ত হয়ে পড়েন। পুঁজি বাজারে বিনিয়োগকারীদের স্বার্থরক্ষায় দিবসটি পালন যথার্থ বলে আমি মনে করি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, শক্তিশালী পুঁজিবাজার উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম হাতিয়ার। দেশের অর্থনীতির বিকাশে শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের নিজস্ব ভবন নির্মাণ করা হয়েছে। কমিশনের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তাদের কর্মকাণ্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইনি বিধান রাখা হয়েছে। শেয়ার বাজারে লেনদেন কারচুপি ও অনিয়ম শনাক্ত করতে যথাযথ নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে সহায়তা প্রদানের লক্ষ্যে ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ নামে ৯০০ কোটি টাকার তহবিল গঠন ও আইপিও-তে ২০ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে। বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক প্রতিবেদনের স¦চ্ছতা ও বিশ্বাসযোগ্যতা যাচাইয়ের জন্য ফিন্যানসিয়াল রিপোর্টিং অ্যাক্ট এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এক্সচেঞ্জসমূহে ইন্টারনেটভিত্তিক লেনদেন চালু করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ শিক্ষার মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি পাবে এবং দেশের পুঁজিবাজার আরো গতিশীল হবে। সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয়ের সঠিক বিনিয়োগই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহবান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৩:১৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭