ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

আইফোন ফিরিয়ে দেওয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র

আকাশ জাতীয় ডেস্ক:  

নিজের রিকশায় আইফোন ১৩ প্রো-ম্যাক্স মডেলের একটি মোবাইল ফোন পেয়ে ফেরত দেওয়া সেই রিকশাচালক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা পুরস্কার দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

রোববার (২১ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনে চলমান বিভিন্ন প্রকল্পের নিরাপত্তা বিষয়ক এক সমন্বয় সভা শেষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আমিনুলকে নিজ হাতে এই পুরস্কার তুলে দেন মেয়র।

মেয়র বলেন, সমাজে এখনো এ রকম সৎ লোক আছেন, এটা একটা আনন্দের ব্যাপার। তিনি যখন মোবাইলটি পান, তখন সেটিতে চার্জ ছিল না। পরে তিনি সেটি চালু করে মালিকের কাছে ফেরত দেন। তার এই সততার দৃষ্টান্তের জন্য তাকে পুরস্কৃত করা হলো।

অনুভূতি জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, আমি খুব খুশি। আমি যখন ফোনটা পেয়ে ফেরত দিই, তখন ভাবতে পারিনি এজন্য পুরস্কার পাবো। এর আগে, ৫ আগস্ট রিকশায় যাত্রী বসার গদির ফাঁকে বন্ধ অবস্থায় তিনি একটি মোবাইল (আইফোন ১৩ প্রো ম্যাক্স) পান। ৯ আগস্ট পুলিশের মাধ্যমে তিনি মোবাইলের মালিক বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন নাগরিক সীমা আহম্মেদের কাছে ফিরিয়ে দেন।

আমিনুল ইসলামের গ্রামের বাড়ি টাঙ্গাইলের কালিহাতীতে। স্ত্রী জেসমিন আক্তারকে নিয়ে তিনি রাজধানীর বাড্ডা এলাকায় থাকেন। তার স্ত্রী জেসমিন একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের দুই সন্তান আছে। তারা নানির কাছে থেকে লেখাপড়া করে।

পুরস্কারের টাকায় সন্তানদের পড়াশোনায় খরচ করবেন বলে জানান আমিনুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আইফোন ফিরিয়ে দেওয়া সেই রিকশাচালককে পুরস্কৃত করলেন মেয়র

আপডেট সময় ০৮:৩০:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২