ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের লাস ভেগাস শহরে একটি কনসার্টে গোলাগুলির ঘটনায় অন্তত দু’জন নিহত ও ২৪ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার স্থানীয় সময় রাত ১০টার দিকে লাস ভেগাস সিটি স্ট্রিপের কাছে একটি মিউজিক ফেস্টিভ্যালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অন্তত এক বন্দুকধারীকে খোঁজার কথা জানিয়েছে পুলিশ।

দ্য ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত সবাই গুলিবিদ্ধ। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ঘটনাস্থলের বেশকিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এসবে দেখা যাচ্ছে, শত শত মানুষ দৌড়ে পালাচ্ছে। গুলির শব্দ শুনে ধারণা করা হচ্ছে, সেটা স্বয়ংক্রিয় কোনো বন্দুকের শব্দ ।

টিভি ফুটেজে দেখা যাচ্ছে, লাস ভেগাস স্ট্রিপে ভারি অস্ত্রসহ পুলিশ অবস্থান করছে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ টুইটারে অন্তত একজন সন্দেহভাজন সন্ত্রাসী নিহত হওয়ার খবর দিয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ওই টুইট বার্তায় ঘটনাস্থলের আশপাশের কয়েকটি রাস্তা বন্ধ করার কথাও জানিয়েছে পুলিশ। সবাইকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে তারা। এদিকে ঘটনার পর লাস ভেগাসের ম্যাকারান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

লাস ভেগাসে কনসার্টে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের আশঙ্কা

আপডেট সময় ০৩:০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০১৭