ঢাকা ১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

মীরকে কানে ধরালেন নারী পুলিশ!

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেতা-সঞ্চালক মীর আফসার আলী কান ধরে দাঁড়িয়ে রয়েছেন আর চারপাশে ঘিরে রেখেছে নারী পুলিশ! সম্প্রতি মীরের এমন হাল দেখে চিন্তায় তার ভক্তরা।

সম্প্রতি নিজের পুরনো ঠিকানা রেডিও মিরচি ছেড়ে নতুন যাত্রা শুরু করেছেন মীর। তার ব্যান্ড ‘ব্যান্ডেজ’ আর শো ‘ফুডকা’ নিয়ে ব্যস্ত তিনি। সেই সঙ্গে অভিনয়ও করছেন।

তবে হঠাৎ কী এমন ঘটলো যার জন্য নারী পুলিশ বেষ্টিত হয়ে কানে ধরতে হলো মীরকে? অবশ্য কারণটা মীর নিজেই প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, নারী পুলিশরা নাকি তাকে প্রশ্ন ছুঁড়েছেন, “আপনারা ‘অসাম সালা’ গানটির পরে মিউজিক ভিডিও বানাননি কেন? কত বছর আগে করবেন বলেছিলেন? আর সেই অপরাধেই এই শাস্তি মাথা পেতে নেন মীর! সেই ছবিটি সামাজিকমাধ্যমে শেয়ার করেন তিনি।

ছবিটি শেয়ার করে মীর তার ভক্তদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে লেখেন, তিনি যদি তার গানের ব্যান্ড ‘ব্যান্ডেজ’ এর সঙ্গে ‘অসাম সালা’র একটা ভিডিও বানান, যেখানে কোন হিরো লাগবে না, কোন হিরোইন লাগবে না, লাগবে শুধু কিছু ভয়ঙ্কর ডান্সার আর বাকিটা থাকবে কাঁচা, গ্রামীণ জনপদ! আর তাতে মাটির গন্ধ থাকবে। কারণ মাটির মানুষ, খেটে খাওয়া মানুষ গানটিকে বড় বেশি আপন করে নিয়েছেন। এই গানটি নিয়ে আমরা যদি বিভিন্ন শহরেরে বাজারে, শপিংমলে, কলেজে পারফর্ম করি, ‘তোমরা কি থাকবে?’

এই লেখার মন্তব্যের ঘরে মীরের প্রশ্নের উত্তর এসেছে অনেক। কেউ লেখেন, ‘অবশ্যই’; কেউ লেখেন, ‘একদম থাকব। ’ কারো কথায়, ‘আমি সবসময়ই গানটা পছন্দ করে এসেছি। ’ কেউ আবার বলেছেন, ‘এটা তো এমনই জনপ্রিয়। তাই আগে তো নিয়ে আসুন!’

প্রসঙ্গত, একসময় মীরের গানের ব্যান্ড ‘ব্যন্ডেজ’র ‘অসাম সালা’ বেশ জনপ্রিয় হয়েছিল। বহু জায়গায় স্টেজ পারফরম্যান্স করতে গিয়েও গানটি গাইতে শোনা গেছে মীরকে। তবে এখন এই গানের ওপর একটা মিউজিক ভিডিও দেখার অপেক্ষায় রয়েছেন মীরের অনুরাগীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

মীরকে কানে ধরালেন নারী পুলিশ!

আপডেট সময় ১০:৪৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২