ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

ঢাকায় মসজিদে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, ৭ জন ছুরিকাহত

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানীর কড়াইল বস্তি এলাকায় মসজিদের ভেতর ও বাইরে প্রতিপক্ষের হামলায় ৮ জন ছুরিকাহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত আল-আমিন (৩০) নামে এক যুবক মারা গেছেন।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে আল-আমিনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপর আহতরা হচ্ছেন- আমজাদ (৩৫), মাসুদ আলম (২০), নুর আলম (৩০), জলি আক্তার (৪০), সুমি বেগম (৩৫), ডালিয়া বেগম (৪০) ও নাসির (৪০)।

বস্তির বাসিন্দা উজ্জল হোসেন জানান, বুধবার এশার নামাজের সময় প্রতিপক্ষের লোকজন নূরানী মসজিদের ভেতরে ঢুকে আলামিনকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বাইরে বাকিদেরকে মারধর ও ছুরিকাহত করে তারা।

গুরুত্বর আহত অবস্থায় আলামিনকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর রাত পৌনে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মৃত আলামিনের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়। তার বাবার নাম মৃত মুসলিম উদ্দিন। বর্তমানে ঢাকা সিটির ১৯ নং ওয়ার্ড বনানী এলাকায় থাকতেন। তিনি ছিলেন মুদি দোকানি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় মসজিদে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত, ৭ জন ছুরিকাহত

আপডেট সময় ১১:০২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২