ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের ফেসবুক পোস্ট

আকাশ জাতীয় ডেস্ক:   

নওগাঁর সাপাহার উপজেলায় বাবার জন্য পাত্রী চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করেছেন মনিরুল ইসলাম নামে এক যুবক। মায়ের মৃত্যু ও বাবার অসুস্থতার কথা বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে মনিরুল তার নিজের ফেসবুক আইডিতে এ পোস্ট দেন। সঙ্গে বাবার একটি ছবিও দেন তিনি।

স্ট্যাটাসে মনিরুল লেখেন- ‘আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকিত্বভাবে জীবন যাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর। আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করি। আমার বাবা ইসলামপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত আছেন। আর হয়তো ২ থেকে ৩ বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় তার সেবাযত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার।

সেজন্য আমি আমার বাবার জন্য পাত্রী খুঁজছি। আর্থিক অবস্থা না থাকলেও চলবে। বয়স ৩৮ থেকে ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে উনার সেবাসহ সাংসারিক কাজ কর্মে সহযোগিতা করতে পারেন। ’

এ ব্যাপারে কথা হলে মনিরুল বেশি কিছু বলেননি। তার বাবার সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

চলতি মাসের শুরুর দিন মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আরেক যুবক। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। বাবার মৃত্যুর পর মায়ের একাকীত্ব দূর করতে ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব পাত্র চেয়ে পোস্টটি দেন। এমন সাহসিকতার জন্য সাধুবাদও পেয়েছেন অপূর্ব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের ফেসবুক পোস্ট

আপডেট সময় ০৬:০৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২